শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় সম্প্রীতি সমাবেশ

৩৪

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

সকল ধর্মের বানী মানুষের কল্যানের জন্য খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টার অনুষ্টিত হয়।

এসময় ইন্সট্রাক্টর মোঃ মাইন উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যায়ল প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ, বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নলেন্দ্র লাল ত্রিপুরা, দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও: মুহাম্মদ জামালুল হাসান, বোয়ালখালী দশবল বৌদ্ধ বিহার অনাথ আশ্রমের মহাস্থবির প্রজ্ঞান জ্যোতি ও বাজার চৌধুরী জেসমিন চাকমা প্রমূখ। এছাড়া উপজেলার ধর্মীয়, সামজিক, রাজনৈতিক সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্প্রীতি সমাবেশে বক্তরা বলেন, মানুষ সামজিক জীব একে অপরকে চিনতে সৃষ্টিকর্তা বিভিন্ন ধর্ম গোত্রের জাতিগোষ্ঠির মানুষ সৃষ্টি করেছে। সকল ধর্মের বানী মানুষের মঙ্গলের জন্য। সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে হলে মানুষের মাঝে মানুষের ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে সকল ধর্মে প্রতি সম্মান দেখাতে হবে।