শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে অর্ধকোটি টাকার সমমূল্য মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

৪২

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

অবৈধ পথে আসা খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় ৫৩ লাখ ১২ হাজার ৩২৫ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবির রামগড় ৪৩ ব্যাটালিয়ন। রবিবার (১৮সেপ্টেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বিজিবি রামগড় ব্যাটালিয়ন বাস্কেট গ্রাউন্ডে এসব জব্দকৃত মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ২৫৪ বোতল বিদেশি মদ, ২৩১ বোতল রিয়ার, ৫৫০ বোতল ফেন্সিডিল, ১০৫ পিচ ইয়াবা, সাড়ে ১৮ কেজি গাঁজা, ৭০ লিটার চোলাই মদ, ৯৫ প্যাকেট চোলাই মদ ও ৫ বোতল সঞ্জবনী সোরা।

 

অনুষ্ঠানে জোন কমান্ডার লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যহত থাকবে। যেকোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর।

এসময় খাগড়াছড়ির বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারী, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, সহকারী পুলিশ সুপার মাটিরাঙা সার্কেল মিজানুর রহমান, খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল হালিম রাজ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।