শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে রেডক্রিসেন্ট সোসাইটির যুব সমাবেশ

৩৮

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানে রেডক্রিসেন্ট সোসাইটির যুব সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে যুব সমাবেশকে কেন্দ্র করে জেলার রাজার মাঠ থেকে বের করা হয় র‌্যালি । র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুণ সারকি টাউন হলে এসে শেষ হয় । পরে ওই স্থানে অনুষ্ঠিত হয় রেডক্রিসেন্ট সোসাইটির যুব সমাবেশ। বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পি ।

রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের চেয়ারম্যান ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম, কারিতাস এর নির্বাহী পরিচালক সেবাষ্ঠিয়ান রোজারিও ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পি বলেন, দুর্যোগময় পরিস্থিতি নিজেদেও জীবন বাজি রেখে কাজ করে রেড ক্রিসেন্টের সদস্যরা। করোনা মহামারীর সময়ও তারা অগ্রণী ভূমিকা পালন করেছে । আর্ত মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তখনই দেশ এগিয়ে যাবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন সময়ে অবদানের জন্য রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ও উপজেলার স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা মেডেল প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগী সংস্থার উর্ধতন কর্মকর্তা,সংস্থার সদস্য বৃন্দ,রেডক্রিসেন্ট এর ভোলান্টিয়ার বৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন।