শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ এক যুবক আটক

৪৯

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের অভিযানে দেশীয় তৈরী লম্না বন্দুক সহ এক যুবক আটক করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাইশারী ইউনিয়নের তিতার পাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়েছে।

আটক যুবক লামা উপজেলার ফাসিয়খালী ইউনিয়নের সাপের গাড়া গ্রামের প্রমাংরী মার্মার ছেলে উচপ্রু মার্মা (২০)।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ বাইশারী ইউনিয়নের তিতার পাড়া এলাকায় মটর সাইকেল থামিয়ে তল্লাশি কালে বস্তার ভিতর লুকিয়ে রাখা অবস্থায় এক নলা বন্দুক সহ অংচাপ্রু কে মটরসাইকেলসহ আটক করা হয়।

এসময় আরো ২ যুবক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আটক যুবক কে নাইক্ষংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা বলেন অস্ত্র সহ এক যুবক আটক হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হবে।