শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে সীমান্তে স্থলমাইন বিস্ফোরনে এক যুবকের পা বিছিন্ন

৫০

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তুমব্রু সীমান্তের স্থলমাইন বিস্ফোরনে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা(২২) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহত- অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তমব্রু হেডম্যানপাড়া এলাকার অং কিউ থাইং তঞ্চঙ্গ্যা’র ছেলে।

ঘটনাটি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ বলেন, নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৩৫ নম্বর পিলার এলাকায় স্থলমাইন বিস্ফোরনে তমব্রু হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা নামে যুবক আহত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গরু চারণ করার সময় সীমান্তবর্তী ওপারে তার গরু চলে গেলে যায়। গরুটিকে ফিরিয়ে আনতে গেলে মিয়ানমার সেনাবাহিনীর সিমান্তে পুতে রাখা স্থলমাইন বিষ্ফোরিত হয়ে অন্ন্যথাইং তঞ্চঙ্গ্যা’র বাম পায়ের গোড়ালিসহ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ আনোয়ার হোসেন জানান, সীমান্ত থেকে গরু আনতে গিয়ে স্থল মাইন বিষ্ফোরিত হয়ে তমব্রু হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) নামে একজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছন স্থানীরা। তিনি আরো বলেন মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিষ্ফোরিত হয়ে প্রতি বছর এধরণের ঘটনা ঘটে থাকে।

এব্যাপারের তাৎক্ষনিক প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান।