শিরোনাম
খাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযান

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দাবি আদায়ে

খাগড়াছড়িতে পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

৫৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে আজ পর্যন্ত সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দিনের কর্মবিরতি পালন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ৯টি উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পানছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহম্মেদ, দীঘিনালা প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুস সালাম নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

এ সময় কর্মকর্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ-নাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপথ, পদোন্নতি চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে, অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গত ৮-১০ বছর ধরেই সুশৃঙ্খল আন্দোলন করে আসছে।

যৌক্তিক দাবিগুলো আদায় না হয় তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।