শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লংগদুতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর উদ্বোধন ও পরিদশর্নে নিখিল কুমার চাকমা

১৩৭

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

দুর্যোগ পরিস্থিতেও দ্বিতীয় দিনের মতো রাঙ্গামাটি লংগদু উপজেলায় সরকারি সফরে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর উদ্বোধন ও পরিদর্শন করেছেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের বিএফ ডিসির উপজেলা পরিষদের পিছন থেকে আনসার পোষ্ট পর্যন্ত বাঁধের উদ্বোধন, লংগদু থানার গেইটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, লংগদু তিনটিলা বনবিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন, করল্যাছড়ি বনবিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন তিনি।

বিএফডিসির বাঁধ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, বিএফডিসির রাঙ্গামাটির ব্যবস্থাপক লে.তৌহিদুল ইসলাম, বিএফডিসির লংগদুর ব্যবস্থাপক আকবর হোসেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ক্যারল চাকমা প্রমূখ। লংগদু থানা গেইটের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, লংগদু থনা অফিসার ইনচার্জ আরিফুল আমিন, লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু সহ লংগদু থানার কর্তব্যরত অফিসারগণ।

এসময় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলেন, আমার বাল্য জীবন এখানে কাটিয়েছি। এ এলাকার জন্য আমার মন কাঁদে। আমি আমার দায়িত্ব ও কর্তব্য পালনে ঝড় বৃষ্টি উপেক্ষা করে চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে।