শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটিতে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা

৮৭

॥ মোঃ আরিফুর রহমান ॥

রাঙ্গামাটিতে কর্মরত অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বেসরকারী স্থানীয় এনজিও আশিকার আয়োজনে আশিকা সম্মেলন কক্ষে ২দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন। ২দিন ব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন, আশিকার উপ-নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কক্সী তালুকদার, আশিকা প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমা, প্রশিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ প্রমূখ।

সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, যে সকল দেশ তথ্য অধিকার আইন কার্যকরভাবে প্রয়োগ করতে পেরেছে সেসকল দেশ সুশাসনের সূচকে অনেক অগ্রসর। আইনটির অনন্য বৈশিষ্ট্য হলো, দেশের প্রচলিত অন্য সব আইনে কর্তৃপক্ষ জনগণের ওপর ক্ষমতা প্রয়োগ করে থাকে; কিন্তু এ আইনে জনগণ কর্তৃপক্ষের ওপর ক্ষমতা আরোপ করে। ফলে দেশে দুর্নীতি কমিয়ে আনবে এবং স্বচ্ছতা বৃদ্ধি করবে। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার আহবান জানান।

প্রশিক্ষণে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত ৫৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।