শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

৫ দফা দাবি আদায়ে কর্মবিরতি চলছে আলীকদম পিআইও অফিসে

৯৮

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

সারাদেশে ন্যায় বান্দরবানের আলীকদম উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ে জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) অফিস অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। এই কর্ম বিরতি চলবে আগামি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এই কর্মদিবস অনুষ্ঠিত হয়। কর্মদিবসে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সৌভ্রাত দাশ, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর নাছির উদ্দীন।

কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের দাবিসমুহ হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও)’এর পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’এর পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ। দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও- পিআইওরা কাঙ্ক্ষিত আর্থিক সুবিধা পাচ্ছেন না।
আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ বলেন, তাদের দাবি মেনে না নিলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত লাগাতার কর্মবিরতি পালন করে যাবেন বলে জানান তিনি।