শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

৫ দফা দাবি আদায়ের লক্ষে রাজস্থলীতে পিআইও অফিসে কর্মবিরতি চলছে

১১৩

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ৫ দফা দাবী আদায়ের লক্ষে কর্মবিরতি চলছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস কার্যালয়ে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে কর্মবিরতী অব্যাহত রয়েছে। সোমবার ও মঙ্গলবার হতে আগামি বৃহস্পতিবার পর্যন্ত অর্ধদিবস পর্যন্ত এ কর্মবিরতি চলবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মবিরতি পালন করছেন।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হেলাল জানান, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন সহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা(ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদবী পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পুরণসহ ৫ দফা দাবী বাস্তবায়ন চায়। এ দাবী নিয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে একমত প্রকাশ করলেও দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ ও ঐক্যবদ্ধ আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে।যদি এ মধ্যে যৌত্তিক দাবিগুলো আদায় না হয় তাহলে পরর্বতী কর্মসুচী প্রণয়নের লক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার পূন্যরায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা- কর্মচারী কল্যাণ পরিষদের সভা আহবান করে আরো কঠোর কর্মসুচীতে যাওয়ার কথা রয়েছে তাদের।