শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মহালছড়ি সেনাজোনে নবাগত জোন অধিনায়কের মতবিনিময় সভা

১৪৯

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনে নবাগত জোন অধিনায়কের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি এর সভাপতিত্বে মহালছড়ি জোন সদরে পরিচিতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিস্টা চাকমা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল প্রমূখসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় জোন অধিনায়ক সংক্ষিপ্ত ব্যক্তিগত পরিচিতিমূলক বক্তব্য শেষে সকলের সাথে কুশলা বিনিময় করেন। অতঃপর সকলের সার্বিক সহযোগিতা ও মঙ্গল কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে জোনের আওতাধীন সকলের সার্বিক কল্যান ও নিরাপত্তা নিশ্চিতকরনের বিষয়ে আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ মহালছড়ি জোনে শান্তি সম্প্রীতি উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে ।