শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে মাটিরাঙ্গা পিআইও অফিস

১০৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় ২য় দিনের মতো কর্মবিরতি পালন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (পিআইও) অফিস। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন তারা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার নিজস্ব কার্যালয়ের সামনে দাবি সংবলিত ব্যানার টাঙ্গিয়ে পিআইও ও তাঁর কার্যালয়ের কয়েকজন কর্মচারী অবস্থান নিয়ে এই কর্মবিরতি পালন করতে দেখা যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের পাঁচটি দাবি নিয়ে উক্ত অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গত ৮/১০ বছর ধরেই সুশৃঙ্খল আন্দোলন করে আসছে।

মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইশতিয়াক আহম্মেদ বলেন, অন্যান্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পদোন্নতি পেয়ে উঁচু পদে যেতে পারেন। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এই সুযোগ নেই। তাঁদের দপ্তরে যারা অফিস সহকারী কিংবা পিআইও পদে ঢুকছেন ওই পদে থেকেই অবসর নিচ্ছেন। একই দেশে দুই রকম নিয়ম থাকতে পারে না। ফলে আমরা একদিকে যেমন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি তেমন সামাজিক মর্যাদাও পাচ্ছিনা। তিনি আরো বলেন, আগামী বুধবার পর্যন্ত এ কর্মবিরতী কর্মসূচি চলমান থাকবে। দাবি আদায় না হলে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেয়া হবে।