শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলীকদমে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

৯৭

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়ের তারাবুনিয়ার এলাকার আবু বক্কর সিদ্দিক (১৯) নামে এক যুবক স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার রাত ৮ ঘটিকার সময় বোনের বাড়িতে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ মাহাবুব আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, মৃত আবু বক্কর সিদ্দিক ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তারা বুনিয়া গ্রামের বাসিন্দা মৃত এহসান উল্লাহর ছেলে। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার চৌধুরী পাড়ায়।

এবিষয়ে ইউপি মেম্বার মোঃ মাহাবুব আলম জানান, আবু বক্কর সিদ্দিক তার স্ত্রী শাহিনা আক্তার মুন্নী (১৮) কে নিয়ে গত ১৭ আগস্ট ২০২২ তারিখ টেকনাফ হতে আলীকদম উপজেলার তারাবুনিয়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন। তিনি সেখানে গরু দেখাশুনা করতেন। সোমবার তার বোন বাড়িতে না থাকার সুবাদে স্ত্রীর সাথে অভিমান করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তার স্ত্রী ও ভাগিনা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন সরকার জানান পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে লাশ প্রেরণ করা হবে এবং অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান আছে।