শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

স্কুল ভিক্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও জেন্ডার সহায়ক বিষয়ে প্রশিক্ষণ

১৫৫

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর আয়োজনে রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার (১২সেপ্টেম্বর) ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যেমে মেয়ে শিশু ও নারীর কম্পোনেন্ট এসআইডি ঈঐউঞ প্রকল্প টঘউচ ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের একটি প্রকল্পের সহায়তায় স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ। প্রকল্প সমন্বয়কারী সুশোভন চাকমা সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন সুগন্ধী চাকমা। এছাড়াও জনপ্রতিনিধি প্রথাগত হেডম্যান কার্বারী, সাংবাদিক ও সরকারি লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তাদের নিয়ে বাল্যবিবাহ নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণে বক্তব্য রাখেন, জুরাছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা, অফিসার ইনচার্জ জুরাছড়ি থানা মোহাম্মদ শফিউল আজম প্রমূখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষক, শিক্ষার্থী, এসএমসি কমিটির সভাপতি ও সদস্যদের মধ্যে যেসব প্রশিক্ষণ দেওয়া হলো তা সঠিকভাবে কাজে লাগতে পারলে ভবিষ্যতে বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা সহ যে কোন দুর্যোগ মোকাবেলা করার জন্য তাদের ক্ষেত্রে সক্ষমতা থাকবে।

বক্তারা বলেন, এখনো সমাজের মধ্যে বাল্যবিবাহ ও নারী নির্যাতন নির্মূল হয়নি। তাই এসব নির্মূল করতে হলে সমাজের সচেতন এবং সুশীল সমাজের ব্যক্তিরা এগিয়ে এসে গ্রাম পর্যায়ে সাধরণ জনগণকে একত্রিত করে সচেতনতামূলক প্রতিরোধ গড়ে তুলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

এসব সচেতনতামূলক বিষয় নিয়ে প্রধান শিক্ষক ও জনপ্রতিনিধিদের মাঝে জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধে সহায়ক পুস্তিকা বিতরণ করা হয়।