শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকলে জেলা লিগ্যাল এইড সংস্থা কর্তৃক জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা

১১১

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে জেলা লিগ্যাল এইড সংস্থা এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদানে উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, জেলা লিগ্যাল এইড অফিসের সিনিয়র সহকারী জজ মোঃ জোনায়েদ আহমেদ,বরকল উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন সহ ইউনিয়ন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জেলা সিনিয়র সহকারী জজ জোনায়েদ আহমেদ প্রসঙ্গক্রমে উল্লেখ করে বলেন,প্রত্যেক উপজেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার একটি উপজেলা কমিটি থাকবে। তারই আলোকে বরকলে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা। উপজেলা পর্যায়ে কমিটির মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্ষমতাবলে সভাপতি,সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্যান্যরা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সদস্য,কৃষি কর্মকর্তা সদস্য,শিক্ষা কর্মকর্তা সদস্য,স্বাস্থ্য কর্মকর্তা সদস্য, সমাজসেবা কর্মকর্তা সদস্য, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সদস্য,মহিলা বিষয়ক কর্মকর্তা সদস্য,আনসার ও ভিডিপি কর্মকর্তা সদস্য,জাতীয় মহিলা সংস্থার উপজেলা কমিটির চেয়ারম্যান সদস্য এবং বাকী ৪জন মনোনীত সদস্য কমিটিতে থাকবেন। তিনি আরও বলেন,উক্ত কমিটির দায়িত্ব ও কার্যাবলীর মধ্যে আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন এবং নানাবিধ কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচার প্রার্থীগণের আবেদন বা দরখাস্ত সংগ্রহ বা গ্রহণ করে দ্রুত জেলা কমিটি নিকট প্রেরণ করা এবং আইনগত সহায়তা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সহ আইনগত মৌলিক বিষয় নিয়ে আলোকপাত করেন।