শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় বন্য হাতি তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে কৃষকলীগ নেতার মৃত্যু

১০৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ ইলিয়াস (৪২) নামে এক কৃষকলীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫নং ওয়ার্ডের ফুঁটেরঝিরি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।। সে ফুটেরঝিরির মোঃ আমির হোসেন এর পুত্র ।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুর রহিম ও পরিবারের লোকজন জানান, বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোঃ ইলিয়াস গুরুতর আহত হয়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে পেশায় একজন টমটম গ্যারেজের মিস্ত্রি ও ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা শুনে ঘটনাস্থলে যায় লামা থানার পুলিশ। লামার কুমারী ক্যাম্পের আইসি মোঃ মাসুদ আলম বলেন, ঘরের ভিতরে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও দুইজন ইউপি মেম্বার জানান, মোঃ ইলিয়াস তার বাড়ির পাশে বাগান ও পুকুরে বন্য হাতির উপদ্রব থেকে রেহাই পেতে বৈদ্যুতিক ফাঁদ পাতে। সেই ফাঁদে কাজ করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্টে সে মারা গেছে।

ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেন, মোঃ ইলিয়াস ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক। তার মৃত্যুতে আওয়ামী লীগের পরিবারের সবাই শোক প্রকাশ করেছেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাপন-কাপনের জন্য দেয়া হয়েছে।