শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

গুইমারায় বীর মুক্তিযোদ্ধা মংসাথোয়াই চৌধুরী সংগীত বিদ্যালয়ে গীটার ও তবলা প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

৯১

॥ মাইন উদ্দিন বাবলু,গুইমারা ॥

খাগড়াছড়ি গুইমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মংসাথোয়াই চৌধুরী সংগীত বিদ্যালয়ের ছয় মাস ব্যাপি গীটার ও তবলা প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গীটার ও তবলা প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, পরিচালনা কমিটি সভাপতি অংচাইরী মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,অংশেপ্রু চৌধুরী,প্রধান শিক্ষক শহীদ আতার কাদের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউপি সদস্য রুইউই মারমা,সাবেক মহিলা মেম্বার হ্লাউচিং মারমা প্রমুখ।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মংসাথোয়াই চৌধুরী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মংসাথোয়াই চৌধুরী।

পরে প্রধান অতিথি গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন।