শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে পূবালী ব্যাংক লিমিটেড’র উপ-শাখার উদ্বোধন

১০০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে পূবালী ব্যাংক লিমিটেডে’র ১০২ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। মানিকছড়ি বাজারস্থ ২য় তলায় এর উদ্বোধন করা হয়। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিরা।

খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক অভিজিত ভট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা। উদ্বোধনী অনুষ্ঠানে মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, উত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রধান ও উপ মহা-পরিচালক মোঃ আখতারুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, বিশিষ্ট বাজার ব্যবসায়ী এস এম রবিউল ফারুকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সেবাসমূহ নিয়ে আলোচনার পাশাপাশি উক্ত অনুষ্ঠানে উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানটির চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা