শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড়ে লাইসেন্স বিহীন করাতকল পরিচালনায় মালিকের কারাদণ্ড

১২৫

॥ দহেন বিকাশ ত্রিপুরা,খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ির রামগড়ে লাইসেন্স বিহীন করাতকল পরিচালনার অভিযোগে চার করাতকল মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রামমাণ আদালত।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত। এ সময় বন বিভাগের রামগড় রেঞ্জ কর্মকর্তা সুলতানুর আজিম ও রামগড় থানা পুলিশের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন ।

এ ব্যাপারে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, মঙ্গলবার রামগড় উপজেলায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা এবং করাতকলে ক্রয়কৃত ও বিক্রিত কাঠ ও অন্যান্য বনজদ্রব্যের উৎসের উল্লেখসহ ক্রয়-বিক্রয় এবং চিরাই এর হিসাব সংরক্ষণ না করায় করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর দন্ড ১২ বিধি মোতাবেক ৪ টি করাতকল মালিককে মোট ১২,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য যে রামগড় উপজেলায় ২৩ টি করাত কল রয়েছে। যার অধিকাংশ লাইসেন্স থাকলেও নবায়নসহ লাইসেন্সের শর্ত মানছেনা।