শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় চোলাই মদ সহ বাসের ড্রাইভার ও হেলপার আটক

৯২

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় ১৫০ লিটার চোলাই মদ সহ বাসের চালক ও হেলপার কে আটক করেছে লামা পুলিশ। সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় লামা চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, লামা-চকরিয়া সড়কের বাসের চালক জালাল উদ্দিন (৪৫) ও হেলপার শাহজাহান (২৬)।

জানা যায়, লামা উপজেলার থেকে যাত্রীবাহী একটি বাস ৩০/৩৫ জন যাত্রী নিয়ে চকরিয়া যাচ্ছিল। (বাসের লাইসেন্স নাম্বার চট্টমেট্রো ব-১১-০৫৪১)। বাসটি ইয়াংছা নামক স্থানে গেলে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করে। এসময় চোলাই মদের মূল মালিককে না পেয়ে পুলিশ চালক ও হেলপারকে আটক করে।

এ বিষয়ে ইয়াংছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জি.এম নেয়ামত সাংবাদিককে জানান, লামা-ইয়াংছা সড়ক হয়ে মদ পাচারকালে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে গাড়ীতে তল্লাশি চালিয়ে ১৫০ লিটার মদ ভর্তি বস্তা উদ্ধার করে। এসময় বাসের চালক জালাল উদ্দিন, হেলপার শাহজাহান নামের দুই জনকে আটক করে লামা থানায় প্রেরণ করা হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।