শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চার ভিক্ষুকের মাঝে গরু বিতরন

৬২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম কর্মসূচীর আওতায়’ মানিকছড়ি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এককালিন অনুদান হিসেবে উপজেলার চারজন ভিক্ষুকের মাঝে গরু হস্তান্তর করা হয়।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার চার ইউনিয়ন থেকে একজন করে মোট চারজনার মাঝে গরু বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ও সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন। এ সময় মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, তিনটহরী ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোঃ মনির হোসেন, ফিল্ড সুপারভাইজার আব্দুল মান্নানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা হলেন, ১নং মানিকছড়ি ইউনিয়নের মোঃ হারুন মিয়া, ২নং বাটনাতলী ইউনিয়নের মোঃ কালা মিয়া, ৩ নং যোগ্যাছোলা ইউনিয়নের ফজর ভানু ও ৪নং ইউনিয়নের মোঃ শাহাব উদ্দীন।