শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

মানিকছড়িতে ফুটবল টুর্নামেন্টে রাজপাড়া জুনিয়ার চ্যাম্পিয়ন

৪২

॥ মোঃ ইসমাই হোসেন, মানিকছড়ি ॥

রাজপাড়া ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রাজপাড়া এমআর জুনিয়র একাদাশ উদীয়মান ক্রীড়া সংঘকে ৩-০ গোলে পারজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাজপাড়া এমআর জুনিয়র একাদশ এবং উদীয়মান ক্রীড়া সংঘ’র মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় রাজপাড়া এমআর জুনিয়র একাদাশ ৩-০ গোলে উদীয়মান ক্রীড়া সংঘকে পারজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক উচিংলা মারমা’র সঞ্চালনায় ও রাজপাড়া ক্রীড়া সংঘ’র সভাপতি আব্রে মারমার সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, উপজেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুবলীগে যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আবু জাফরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।