শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ১৫ বছরের শিশুর বিরুদ্ধে

২২৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা পৌরসভায় ১৩ বছরের এক বাক-প্রতিবন্ধী (বোবা) কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের শিশুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের মা বাদী হয়ে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০১৩ এর ৯ এর ১ ধারায় মামলা করেন।

এই ঘটনায় লামা থানা পুলিশ মামলা রেকর্ডের পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী শিশু মোঃ তানবির (১৫) কে আটক করে। সে লামা পৌরসভার ৪নং ওয়ার্ডের নারকাটা ঝিরি এলাকার আব্দুর সাত্তার ও হালিমা বেগমের ছেলে।

লামা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, ভিকটিম ও তার মা অভিযোগ নিয়ে থানায় আসলে বিষয়টি গুরুত্ব দিয়ে মামলা রেকর্ড করা হয়েছে। আসামী শিশু হওয়ায় তাকে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। আগামীকাল ভিকটিমকে বান্দরবান জেলা সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে।

মামলার সূত্রে জানা যায়, ভিকটিম তার মাকে নিয়ে আসামীর বাবার বাড়িতে ভাড়া থাকত। ভিকটিমের মায়ের অনুপস্থিতিতে প্রায় সময় তারা শারীরিক সম্পর্কে মিলিত হয়। এদিকে শিশু তানবিরের বাবা আব্দুর সাত্তার বিষয়টি তার সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে জানান।