শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে লেকের পানিতে ডুবে ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতির মৃত্যু

৭২

॥ মোঃ ইসমাইল হোসেন,মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলা ২নং বাটনাতলী ইউনিয়নের ডলু মৌজায় অবস্থিত ডিসি পার্কের লেকের পানিতে ডুবে মোঃ রুবেল হোসেন (২১) মৃত্যু হয়েছে। সে পান্নাবিল এলাকার মোঃ নজরুল ইসলাম’র ছেলে। পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বন্ধুদের সাথে নিয়ে মানিকছড়ি উপজেলার পান্নাবিল এলাকার ডলু মৌজার ডিসি পার্কের লেকে গোসল করতে যান। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ লেকে থাকা নৌকা চালান তারা। নৌকা চালানোর শেষে ১২টার দিকে সাথে থাকা বন্ধুরাসহ গোসল করতে নামেন রুবেল। কিছুক্ষণ পর বন্ধুরা তাকে না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে লেকের নিচের অংশের মাটিতে পা আটকা অবস্থায় পেয়ে তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মোঃ ফয়েজ আহাম্মেদ জানান, নিহতের সুরতাহাল শেষে পরবর্তি আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।