শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি, জনমনে আতঙ্ক

৫০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বামনী পাড়ায় আঞ্চলিক দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায় নি। বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) সকাল সকাল ৭টা ৪০মিনিট হতে আঞ্চলিক দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

চিৎমরমে বসবাসকারী রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী জানান, এলাকায় দু’টি পক্ষে মধ্যে বৃহস্পতিবার সকাল হতে থেমে থেমে গুলিবিনিময় হচ্ছে। যার ফলে আমরা ও এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। এলাকার লোকজন ভয়ে দোকানপাঠ বন্ধ করে নিজ নিজ বাসায় অবস্থান করছে। চলতি সপ্তাহের মধ্যে রাইখালী, নোয়াপাড়া, চন্দ্রঘোনা, চিৎমরম ও আবগার পাড়ার একের পর এক গুলিবিনিময়ের ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে বলে জানান তিনি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী (ওসি) জানান, গত বুধবার বিকেল হতে সশস্ত্র দুই সন্ত্রাসী দলের মধ্যে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবর্ষণে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে যায় বলে উল্লেখ করেন।

এদিকে এ ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে। আতংকে চিৎমরম বাজার ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ রেখেছে। এলাকার লোকজন ভয়ে ঘরে মধ্যে অবস্থান করছে।