শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাত ১টায় জানানো হলো সকাল-সন্ধ্যা ১৪৪ধারা জারি

৯৪

॥ মোঃ আরিফুর রহমান ॥

রাঙামাটির কাপ্তাই ও লংগদু উপজেলার পর এবার রাঙামাটি সদর উপজেলাধীন ভেদভেদী ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দিবাগত মধ্যরাত প্রায় ১.১৫ মিনিটের সময় ইউএনও সদর ফেসবুক একাউন্টের টাইমলাইনে এই সংক্রান্ত ঘোষনা পত্র প্রকাশ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ (আগস্ট) মঙ্গলবার রাঙ্গামাটি সদর উপজেলার পৌরসভার ভেদভেদী বাজার এলাকায় জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি গ্রহণ করে।

অন্যদিকে, একই স্থানে একই তারিখে ও সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে সভা ও সমাবেশ আয়োজন করার মর্মে সংবাদ পাওয়া গেছে। দেশের বৃহত্তর দুই দলের কর্মসূচির কারণে জনজীবনে অসুবিধা ও উপজেলার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশংকা রয়েছে।

তাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অর্পিত ক্ষমতাবলে নাজমা বিনতে আমিন ৩০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভার ভেদভেদী বাজার ও তার আশপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, মিটিং, লোক সমাগম এবং চার বা ততোধিক ব্যক্তির চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অত্র উল্লিখিত স্থানে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন।

এ আদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী, জরুরী সেবা, স্বাভাবিক কাজে নিয়োজিত এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে জড়িত ব্যক্তিবর্গের জন্য প্রযোজ্য হবে না।