শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

জাতীয় শোক দিবসে কাপ্তাই স্বেচ্ছাসেবক লীগের নানা কর্মসূচী

৭৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিভিন্ন কার্মসুচী পালন করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শোক র‌্যালী এবং উপজেলা সদরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সেলিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো ইব্রাহিম খলিল, সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউসুফ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা জাহান, যুবলীগের সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক ,কৃষক লীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ।