শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ

৪৬

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি বিক্ষোভ সমাবেশ করেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৭ আগস্ট) সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি র অস্থায়ী কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক বাবলু, উপজেলা প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, উপজেলাবিএনপি সুইচিংমং মার্মা,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রণি, উপজেলা সেচ্চাসেবকদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোনায়েদ,সাধারন সম্পাদক তারেক,বাঙ্গাল হালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ভোট চুরির মধ্যদিয়ে ক্ষমতা দখল করে থাকা আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। তাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আওয়ামীলীগ সরকারকে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট সরকার হিসেবেও আখ্যা দেন বক্তারা।