শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আবারও রাজস্থলী ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

৮০

॥ মোঃ আজগর আলী খান ,রাজস্থলী ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও) শান্তনু কুমার দাশের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে এবং উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন প্রকল্পের অজুহাত দেখিয়ে উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার জয়নুল তালুকদার কাজ থেকে চাঁদা দাবি করছে দুর্বৃত্তরা।

শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ০১৯৫৬৪৫৬১৮৬ এ নাম্বার থেকে ফোনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নাম্বার সংগ্রহ করে দেওয়ার জন্য অনুরোধ করেন। বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ কে অবগত করা হলে তিনি কারো সাথে লেনদেন না করার জন্য অনুরোধ করেন।

বিষয়টি সম্পর্কে নির্বাহী কর্মকর্তা সাংবাদিক কে বলেন, গত দুই দিন ধরে এ নম্বর টি ক্লোন করা হয়। শনিবার ১২ টায় ইউএনও শান্তনু কুমার দাশ তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজেই এ বিষয়ে একটি সামাজিক যোগাযোগে বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং কোন প্রতারকের কথায় কাউকে টাকা পয়সা না দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইউএনওর সরকারি মুঠোফোনের নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন অফিস ও জনপ্রতিনিধির কাছে টাকা দাবি করছে। এসব প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকার লেনদেন সহ অন্য যে কোন তথ্য আদান প্রদান না করার জন্য সবাইকে অনুরোধ করছি। তিনি প্রতারক চক্রের নিকট নগদ ও বিকাশ নম্বর চাহিলে প্রতারক চক্র বিকাশ নম্বর না দিয়ে নগদে টাকা পাঠানোর জন্য অনুরোধ করেন প্রতারক চক্র। পরে ইউএনও বিষয়টি রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন কে খতিয়ে দেখার জন্য অনুরোধ করেন।