শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে করোনা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

৫১

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে করোনা সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় ও এডাবের সমন্নয়ে, মানবিক উন্নয়ন সংস্থা মনীষার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

মনীষার প্রোগাম ম্যানেজার আনিসুল তুহিনের সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন মনীষার প্রধান নির্বাহী অফিসার আজমল হোসেন। প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিছ, পরিবার পরিকল্পনা অফিসার শশাঙ্ক চাকমা, দি-হাঙ্গার প্রজেক্ট মনিটরিং অফিসার শাহ আলম সবুজ ও কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা একেবারে নির্মল হয়নি এখনো রয়ে গেছে। তাই আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এসময় আগত সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীগন স্ব, স্ব মতামত ব্যক্ত করেন।