শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নবাগত পুলিশ সুপার নাইমুল হক

অপরাধ-সন্ত্রাস-চাঁদাবাজি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রযুক্তি ও নানা কৌশল ব্যবহার করা হবে

৫৬

॥ মোঃ ইসমাইল হোসেন ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এর আয়োজন করা হয়।

এ সময় নবাগত পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম সাংবাদিকদের বলেন, পাহাড়ে অপরাধ, সন্ত্রাস দমনে এর আগেও পুলিশের অভিযান হয়েছে। এখনও অব্যহত থাকবে। আর অভিযানকে বেগবান করতে প্রযুক্তি ও কৌশল ব্যবহার করা হবে। এছাড়াও, চাঁদাবাজি বন্ধসহ জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা কৌশল অবলম্বন করে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। এ সময় যে কোন পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় জেলা পুলিশের কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা বিভাগের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। এর আগে খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা পরিচিতির পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ বিষয়ে গুলো তুলে ধরেন। তথ্য প্রাপ্তি ও প্রচারের কাজে পুলিশকে আরোও বেশি সহায়ক ভূমিকা রাখার আহবান জানান সাংবাদিকদ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা ও এইচ,এম এরশাদ, স্থানীয় দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাঃ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ পেশাজীবি সকল সাংবাদিকরা এতে অংশ নেন।

এছাড়াও খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ আরিফুর রহমান,ট্রাফিক পুলিশের টিআই সুপ্রিয় দেব, ডিবি’র ওসি মোহাম্মদ শামসুজ্জামান, ডিআইআইও-(ওয়ান) মোঃ আনোরুল ইসলাম উপস্থিত ছিলেন।