শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে পুষ্টি পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা

৫১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পুষ্টি সমন্ময় কমিটির আয়োজনে পুষ্টি পরিকল্পনা প্রনয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা পুষ্টি সমন্ময় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় পুষ্টি কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরীর পরিচালনায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাংক বিকাশ চাকমা, কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসুদুন দে, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন, প্রাণীসম্পদ বিভাগের উপ সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা চিংহ্লাউ মারমা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।

সভায় আগামী বছরে স্বাস্থ্যবিভাগের পুষ্টি সেবা কার্যক্রম জোরদার করা ও অন্যান্য সকল বিভাগের সমন্ময়ে পুষ্টি কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে আলোচনা করা হয়। এবং পুষ্টি বিষয়ক পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন করার বিষয়ে সকলের উপস্থিতিতে বিভিন্ন সিন্ধান্ত গৃহীত হয়।