শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাজস্থলীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

৩৮

॥ মোঃ আজগর আলী খান,রাজস্থলী ॥

জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেন উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে রাজস্থলী উপজেলা সদর বাস ষ্টেশন প্রাঙ্গনে উপজেলা শাখার বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহাম্মদ রুভেল এর সঞ্চালনায় এতে উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশিদ, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, সাবেক যুগ্নসম্পাদক জেলা বিএনপি নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন, সাবেক সহ সম্পাদক জেলা বিএনপি দিদারুল আলম, রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রোনেল দেওয়ান,উপজেলা বিএনপির সাংগটনিক সম্পাদক বাবলু, বাঙ্গালহালিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক আইযুব চৌধুরী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভোট চুরির মধ্যদিয়ে ক্ষমতা দখল করে থাকা আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। তাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আন্দোলনের মধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। আওয়ামীলীগ সরকারকে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট সরকার হিসেবেও আখ্যা দেন বক্তারা। এ সময় রাজস্থলী উপজেলা বিএনপির অংগসংঘটনের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।