শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকলে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

৩১১

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটি বরকলে ওয়ারেন্টভুক্ত এক নারী আসামীকে গ্রেফতার করেছেন বরকল থানা পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাছির উদ্দিন এর নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফরহাদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ উজ্জল ছৈয়াল ও সঙ্গীয় নারী পুলিশ সদস্যদের সহায়তায় অভিযান চালিয়ে বরকল বাজার ঘাটে যাত্রীবাহি লঞ্চ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ভূষণছড়া ইউনিয়ন দক্ষিণ এ্যারাবুনিয়া এলাকার বাসিন্দা।

বরকল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফরহাদ জানান, গ্রেফতার হওয়া আসামী বিজ্ঞ আদালত কর্তৃক এনজিআর ওয়ারেন্টভুক্ত আসামী। উক্ত আসামীকে জেলার পুলিশ সুপার এর বিশেষ দিকনির্দেশনা ও বরকল থানা অফিসার ইনচার্জ নেতৃত্বে থানার পুলিশ ফোর্স নিয়ে বরকল বাজার ঘাটে যাত্রীবাহি লঞ্চে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীকে দুপুরে রাঙ্গামাটিতে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান ।