শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বিজিবি ও প্রশাসন দেখে বালু উত্তোলন যন্ত্র ফেলে দৌড়

রাইখালীর অবৈধভাবে ৩টি পাহাড় কেটে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ অভিযানে যন্ত্রপাতি জব্দ

৩৭

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পূর্ব কোদালায় অবৈধ পাহাড়কেটে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ অভিযানে যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। সোমবার(২২আগস্ট) দুপুর দেড়টায় ষাটতলী এলাকায় অবৈধ ভাবে পাহাড়কেটে বালি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ অভিযান করা হয়।

অভিযান পরিচালোনা করে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বহুদিন যাবৎ উক্ত এলাকায় একশ্রেণীর প্রভাবশালী বালু দস্যু ও পাহাড় খোকে প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে পাহাড়কেটে বালু উত্তোলন করে আসছিলো। ইতি মধ্যে ৩টি পাহাড়কেটে বালু স্তপকরে পাচারের জন্য রেখে ছিল। প্রশাসন বিষয়টি খবর পেয়ে অভিযান পরিচালোনা করে। অভিযানে বালু তোলার ৩টি ড্রেজার মেশিন, সাড়ে ৪শ ফুট পাইপ, ১৫ লিটার ডিজেল এবং ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করে।

এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে বালু উত্তোলনকারীরা বালু উত্তোলনের যন্ত্রপাতি রেখে দৌড়ে পালিয়ে যায়।

এ সময় কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদের নেতৃত্বে বিজিবি জোয়ান ও চন্দ্রঘোনা থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, অনেকদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ছড়া,পাহাড় ও কৃষিজমি কেটে বালু উত্তোলন করে আসছে,যা আইনত সম্পূর্ণ অবৈধ। এবং পরিবেশ বিপর্যয় ঘটছে।

পরে জনসম্মুখে বালি তোলার পাইপ ধ্বংস করা হয় এবং জব্দকৃত ড্রেজার মেশিন, বালি ও ডিজেল ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমার জিম্মায় রেখে নিলামের ব্যবস্থা করা হয়।