শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মহালছড়িতে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

৫০

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে ২১ আগষ্ট গ্রেনেড হামলার ১৮ বছর পূর্তিতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে ঘুরে এসে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রণজিৎ দাশের সঞ্চালনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চিন্তাহরণ শর্মা, মোঃ আনোয়ার হোসেন(আনু), যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ওয়ার্ড সদস্য অপু কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রোকন মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি কাজল দাশ, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংসাথোয়াই মারমা, মাইসছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন লিডার ও সাধারণ সম্পাদক চাম্পা মারমা, ক্যায়াংঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহেন্দ্র চাকমা ও সাধারণ সম্পাদক মোঃ শফি আলম, সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ জাহিদ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ রতন,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ আব্দুর রশিদ, সহসভাপতি মনি শংকর চৌধুরী, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক অনিক বিশ্বাস, সদরের সকল ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম ও পাড়া মহল্লা হতে আগত নেতাকর্মী ও আওয়ামী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন ক্যায়াংঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মাহমুদুর রহমান মামুন, মাইসছড়ি ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক মোঃ মনির হোসেন, মহালছড়ি সরকারি কলেজ সভাপতি মোঃ হামিদুল ইসলাম এবং সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লাল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা, সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বাবলু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ একেএম হুমায়ুন কবির বক্তব্যে রাখেন।