শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে গ্রেনেড হামলার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধনে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি-

বিএনপি এবং জামাতের গুপ্তচরেরা দেশে গুম খুনের রাজনীতি করার ষড়যন্ত্র শুরু করেছে

৩৮

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

২০০৪ সালের ২১ আগস্ট তারেক জিয়ার নির্দেশে জননেত্রী শেখ হাসিনার ওপর বর্বরোচিত গ্রেনেড হামলায় হত্যার অপচেষ্টা ও মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ নিহত সকল হত্যাকান্ডের দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১আগস্ট) বিকেলে “সাম্প্রদায়িকতা-সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও” শ্লোগানে জেলা শহরের নারিকেল বাগান এলাকায় খাগড়াছড়ি সরকারি কলেজ রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে এটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বিএনপি এবং জামাতের গুপ্তচরেরা দেশে গুম খুনের রাজনীতি করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরো বলেন, দেশে যে কয়জন গডফাদার আছে তাদের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া অন্যতম। এর কারণে খাগড়াছড়িতে আবারো নানাভাবে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। ওয়াদুদ ভূঁইয়া ও তার ক্যাডার বাহিনী থেকে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সর্তক থাকারও আহবান জানান তিনি।

জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমের সঞ্চালনায় এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পরিষদ সদস্য এমএ জব্বার, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামীলীগ সদস্য এড. নুর উল্লাহ হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অংসা মারমা বক্তব্য রাখেন।