শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ডলুছড়ি বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

৪৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার লামার ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চশমা প্রতীকের মোঃ সেলিম সভাপতি ও আনারস প্রতীকের মোঃ তৌহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২২ আগস্ট) সরই ইউনিয়ন পরিষদে সকাল ৯টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির ২০১ সদস্যের মধ্যে ১৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে বিজয়ী মোঃ সেলিম মোট ২০১ ভোট থেকে ১০৩ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ জসিম উদ্দিন ৮৮ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোঃ তৌহিদুল ইসলাম পেয়েছেন ১১১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ জাবেদ পেয়েছেন ৮৮ ভোট।

নির্বাচনে রিটার্নিং অফিসার মোঃ নুরুল আমিন, প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ ও প্রধান নির্বাচন অফিসার নীতি পূর্ণ বড়ুয়া দায়িত্ব পালন করেন।