শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাজস্থলীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

৩৫

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির রাজস্থলী শফিপুর এলাকায় ডোবার পানিতে পড়ে জাহিদ (৭) নামের এক শিশু’র করোন মৃত্য হয়েছে। রবিবার (২১আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার তিন নম্বর ইউনিয়নের শফিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জাহিদ ওই এলাকার মোহাম্মদ কাউসারের ছেলে ।

নিহতের নানা মাকসুদ বলেন, জাহিদ ও আরেক ছেলে আবির খেলছিল। আমি কিছু দুরে গরু বাঁধার জন্য গেলে কোন এক সময় পাহাড়ের নিচে ডোবায় পড়ে যায় জাহিদ । আমি এসে দেখি ডোবার পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে সুখ বিলাস সারজা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য আবদুল কাদের জানান, শফিপুর এলাকায় একটি শিশু পানিতে পড়ে মারা গেছেন। পরিবারের অসাবধানতার কারণে প্রতিনিয়ত এ ঘটনা ঘটে ।

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ( ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনা শুনেছি, পরিবারে কোন অভিযোগ না থাকায় শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।