শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

গ্রেনেড হামলার প্রতিবাদে মাটিরাঙ্গা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৩৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ। রবিবার (২১ আগস্ট) বিকালের দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মাটিরাঙ্গা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে একই স্থানে প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল। বিশেষ অতিথী হিসেবে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন লিটন, পৌর শ্রমিক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রধান অতিথী হিসেবে বক্তব্যে বলেন, শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ সহ দেশের গণতন্ত্র সম্পুর্ণ রুপে হত্যা করাই তাদের মুল উদ্দেশ্য ছিল। বিএনপি জামাতের মদদে ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়েছিল। গ্রেনেড হামালার সাথে জড়িতদের বিচারের দাবিসহ বিএনপি-জামাতের দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে আহবান জানান তিনি।

শান্ত পরিবেশ কে অশান্ত করার চেষ্টা করলে সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুুত আছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, পৌর যুবলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ হারুন মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।