শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে মহিলাদের দক্ষতা বিষয়ক মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

৪৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদে দক্ষতা বিষয়ক তিনদিনব্যাপী মহিলাদের মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (২২আগস্ট) সকালে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় এ প্রশিক্ষণ শুরু হয়।

এসময় সভাপতিত্ব করেন ওয়াগ্গা ইউপি পরিষদ চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

ইউএনও বলেন, মাশরুম একটি পুষ্টিকর খাবার, বিশ্বে মাশরুমের যথেষ্ট চাহিদা রয়েছে, তাই এ প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে মহিলারা মাশরুম চাষ করে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে।এসময় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কর্মশালার প্রশিক্ষক কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা উথোয়াই প্রু মারমা। ওয়াগ্গা ইউনিয়নেরর ২৫জন মহিলা প্রশিক্ষণে অংশগ্রহণ করে।