শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

মাটিরাঙ্গায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার আটক ২

৪৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা প্রায় ১৩ লাখ টাকা মুল্যের ২২৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শনিবার (২০ আগষ্ট) সকালের দিকে মাটিরাঙ্গার চেয়ারম্যানপাড়া ও নতুুনপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।

এসময় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক ও শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলো, মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মো: রুবেল ও ৩নং ওয়ার্ডের কাজীপাড়ার মো: রাসেল।

পুলিশ জানায়, অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় শাড়ী মাটিরাঙ্গার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে চট্টগ্রামে পাচারের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ঘরে তল্লাশি করে বস্তাভর্তি ৬০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসময় মোঃ রুবেল (২৯) নামে একজনকে আটক করা হয়।

এদিকে মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় একটি মিনিট্রাকে অভিযান চালিয়ে ১৬৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসময় ভারতীয় শাড়ি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক মো. রাসেল (২৭) কে আটক করা হয়। শাড়ি পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী’র নেতৃত্ব পৃথক এ অভিযানে মাটিরাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ আমজাদ হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাদ্দাম হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম পটোয়ারী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল আরেফিন অংশগ্রহন করেন।

এ ঘটনায় চোরাকারবারী মোঃ রুবেল ও মোঃ রাসেলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ভারতীয় শাড়ির বাজারমূল্য ১২ লাখ ৯৬ হাজার টাকা বলে জানান তিনি।