শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

৪২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মাটিরাঙ্গায় ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টায় দিকে শোভাযাত্রাটি মাটিরাঙ্গা কেন্দ্রীয় কালী মন্দির থেকে বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে পুনরায় ওই মন্দিরে এসে শেষ হয়।

এর আগে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয় একই সাথে ব্যাজ ও উত্তরী পরিয়ে অতিথীদের বরন করে নেয়া হয়। দিবসটি উপলক্ষে গীতাপাঠ, মহাজনীয় ভজন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবার কথা রয়েছে।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবুল চন্দ্র বনিকের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত। বিশেষ অতিথী হিসেবে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক স্বপন কান্তি পাল, সাধারণ সম্পাদক ব্রজলাল দে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।