শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় ৬৯ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ আটক ১

৪৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে ৬৯ লিটার দেশীয় চোলাই মদ সহ তৌহিদুল ইসলাম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শামীম শেখ এর নেতৃত্বে ফাঁড়ি কর্তব্যরত এস.আই জুনাইদ হাসান, এ.এস.আই মাসুদ রানা তাকে আটক করেছে। আটককৃত তৌহিদুল ইসলাম চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন ৬নং ওয়ার্ড বমুরকুল পাড়ার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮আগস্ট) রাত ১টায় লামা-ফাইতং সড়ক দিয়ে দেশীয় তৈরি চোলাই মদ পাচারকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তা ভর্তি চোলাই মদ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ফাইতং পুলিশ ফাঁড়ি নিচে রাস্তার মাথায় নামক স্থান থেকে বস্তা ভর্তি চোলাই মদ ও মোটর সাইকেল সহ তাকে আটক করে।

ফাইতং পুলিশ ফাঁড়ি ইনর্চাজ মোঃ শামীম শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ফোর্স দিয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ৬৯ লিটার দেশীয় চোলাই মদ ব্যবসায়ী তৌহিদুল ইসলামকে চোলাই মদসহ আটক ও মোটর সাইকেল জব্দ করা হয়। এসময় আরেক সহযোগী পালিয়ে যায়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লামা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ধৃত ব্যক্তি লামা থানা হেফাজতে আছে।