শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

সিরিজ বোমা হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

৪৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন। বুধবার (১৭ আগস্ট) সকাল ১১টায় কর্মসূচির অংশ হিসেবে শহরের নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় মিছিলে অংশ নেন পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার নির্মলেন্দু চৌধুরী, সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, মংক্যচিং চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, পাজেপ সদস্য যথাক্রমে খোকনেশ্বর ত্রিপুরা, নিলোৎপল খীসা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজীব ত্রিপুরা, মহিলা যুবলীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।