শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মহালছড়িতে দেশ ব্যাপী সিরিজ বোমা হামলা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

৫৪

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে বিএনপি, জামায়াত-শিবিরের প্রত্যক্ষ মদদে সারাদেশ ব্যাপী সিরিজ বোমা হামলা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মহালছড়ি উপজেলা কৃষকলীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলা আওয়ামিলীগ’র দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহালছড়ি উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন ওঝা সঞ্চালনায় উক্ত মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ’র সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। এছাড়াও আ’লীগ সহ-সভাপতি চিন্তাহরণ শর্মা, আওয়ামী মহিলা লীগ সভাপতি মোছাঃ জাহানারা বেগম, সাংস্কৃতিক সম্পাদক লিটন আচার্য্য, দপ্তর সম্পাদক অলক সেন, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, ছাত্রলীগ সভাপতি মোঃ জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক রনজিত দাশ,সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লাল মিয়া, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বাবলু চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ হামিদুল ইসলাম এবং সদরের সকল ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম ও পাড়া মহল্লা হতে আগত নারী নেতৃত্ব, নেতাকর্মী ও আওয়ামী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।