শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

জেলা ক্রীড়া সংস্থায় ইয়াং রাঙ্গামাটি ক্লাবের প্রতিনিধি সেলিম

৮১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির ঐতিহ্যবাহী ইয়াং রাঙ্গামাটি ক্লাবের জেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সলিম উল্লাহ (সেলিম)। ইয়াং রাঙ্গামাটি ক্লাবের নব গঠিত কমিটিতে বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া অনুরাগী সেলিমকে প্রতিনিধি নির্বাচিত করা হয়। সোমবার (১৬ আগস্ট) দুপুরে ইয়াং রাঙ্গামাটি ক্লাবের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থায় কাউন্সিলরের তালিকা জমা দেওয়া হয়।

এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, ইয়াং রাঙ্গামাটি ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইফতেখার জামাল হোসেন, ক্লাবের পক্ষে ক্রীড়া সংস্থার প্রতিনিধি সলিম উল্লাহ সেলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে গত ৮ আগস্ট ইয়াং রাঙ্গামাটি ক্লাবের পুরোনো কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাইফুল ইসলামকে সভাপতি ও ইফতেখার জামালকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন- সহ-সভাপতি শহিদুল্লাহ কাজল ও বুদ্ধ প্রসাদ বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, কোষাধ্যক্ষ- পংকজ মল্লিক টিটু, দপ্তর সম্পাদক মলয় ত্রিপুরা, ক্রীড়া সম্পাদক সলিম উল্লাহ (সেলিম), প্রচার সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক নিহার দেব, সাংস্কৃতিক সম্পাদক রনেশ্বর বড়ুয়া, সদস্য- বদিউল আলম, দিদার, প্রদীপ ঘোষ, জামাল হোসেন, তসলিম উদ্দীন, ওয়াকিট লাইসি ইসলাম, বরুন নেওয়ার বাংলা। অপরদিকে দীর্ঘ ৩বছর যাবৎ অনিয়ম, যোগাযোগ, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে ও খেলাধুলাকালীন অবহেলা এবং অনুপস্থিত থাকার কারণে সভায় সকলের সম্মতিক্রমে স্মৃতি বিকাশ ত্রিপুরা ও অমিত চাকমা রাজুকে ক্লাব থেকে আজিবনের জন্য অব্যাহতি প্রদান করা হয়।