শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

গুইমারায় জাতীয় সমাজ কল্যায়ন পরিষদের আর্থিক অনুদান বিতরণ

৫০

॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥

খাগড়াছড়ির গুইমারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫আগস্ট) শোক সভায় জাতীয় সমাজ কল্যায়ন পরিষদের উদ্যোগে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় অসহায় প্রতিবন্ধী পরিবারকে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুতাছের বিল্যাহ সভাপতিত্বে সমাজসেবা অফিসার মোঃ আফজাল হোসেন টিপুর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজুরি মারমা, নারী ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ত্রিপরা, গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে উপজেলার ৩টি ইউনিয়নের ৬৯জন গরীব, অসহায়, দু:স্থ ও প্রতিবন্ধীদের মাঝে এককালীন আর্থিক অনুদান হিসেবে নগদ ৩হাজার ৫শত টাকা হারে মোট ২লক্ষ ৪১হাজার ৫শত টাকা বিতরণ করা হয়।