শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

৩৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নানা শ্রেণী পেশার মানুষ এ মহামানবকে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বীর-মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

অন্ষ্ঠুানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা পৃথীবির বুকে একটি লাল সবুজের পতাকা পেতাম না, অথচ সেই মহান নেতাকে ঘাতকরা ১৫ আগস্ট ভোরে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করে।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে ৪০ জন যুব ও যুব মহিলাদের মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকা মাঝে ঋণ বিতরণ করা হয়।