শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজস্থলী থানা পরিদর্শন করেন রাঙ্গামাটি পুলিশ সুপার

৪৩

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানা পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর মোদদাছ্ছের হোসেন। শনিবার (১৩ আগস্ট) সকালে রাজস্থলী থানায় পৌঁছালে ফুলের শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন।

এ সময় পুলিশ সুপার এর সফরসঙ্গী হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ডি এস বি অহিদুর রহমান পি পি এম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার এস এ এফ আসাদুজ্জামান, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, রাজস্থলী সার্কেল আবু সালেহ, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্য বৃন্দ ।

এসময় রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন এর নেতৃত্বে চৌকস পুলিশ দল পুলিশ সুপার কে সম্মান সূচক সালামী প্রদর্শন করেন। পরবর্তীতে পুলিশ সুপার থানার কার্যালয়, থানার কম্পাউন্ড, সীমানা, হাজত খানা, ম্যাস, অস্ত্রাগার, মালখানা, রেজিস্টার সমূহ সরজমিনে পরিদর্শন করেন। পরিশেষে সকল অফিসারদের কে রোল কলের মাধ্যমে ওয়ারেন্ট আরো বেশি করে তামিল করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। রোলকলে অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। নিরাপত্তা নিশ্চিত করে সরকারি কর্তব্য সম্পাদন এবং সবার সাথে উত্তম আচরন করার জন্য নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের পূর্বে থানার পুকুরে পোনা অবমুক্ত করেন।